
বুধবারই রাজধানী ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুরের রহমানের বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা৷ আগুন ধরিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়াম৷ সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নিজের অনুগামীদের দেওয়া অডিও বার্তায় বঙ্গবন্ধুর কন্যা বলেছেন, ‘এর পরেও আমি যখন বেঁচে আছি তার মানে আমার কোনও বড় কাজ বাকি আছে৷ একই সঙ্গে কান্নাভেজা গলায় দৃঢ়তার সঙ্গে হাসিনা মনে করিয়ে দিয়েছেন, ইতিহাস কিন্তু বদলা নেয়! হাসিনার দাবি, উন্মত্ত জনতা শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করতে পারে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না৷’
Source link