বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

আমি লিডার নই, ক্যাডার—দিল্লিতে বিজেপিকে মমতার হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
আমি লিডার নই, ক্যাডার—দিল্লিতে বিজেপিকে মমতার হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে হারাতে বিরোধীদের একজোট হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন। তবে নিজে বিরোধীশক্তির প্রধান নেতা হওয়ার ব্যাপারে আগ্রহী নন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার (২৮ জুলাই) দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি লিডার নই, আমি ক্যাডার’। খবর হিন্দুস্তান টাইমস।

বুধবার তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভুমিধস জয়ের পর কংগ্রেসের সঙ্গে মিলে বিজেপিবিরোধী শক্তিশালী জোট গঠনের আলোচনার মধ্যেই তাদের এ বৈঠক অনুষ্ঠিত হলো। এবার তিন নেতার বৈঠকে বিরোধী জোট গঠনের পালে আরও হাওয়া লাগল।

সোনিয়া- রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে চায়ের আমন্ত্রণ করেছিলেন সোনিয়াজি। সেখানে রাহুলজিও ছিলেন। ভালো ও ইতিবাচক একটি সাক্ষাত হয়েছে। বিরোধীশক্তিকে ঐক্যবদ্ধ করা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পেগাসাস এবং কোভিড পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।’

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে জয়ের পর ভারতের রাজনীতিতে বিরোধীশক্তির অন্যতম মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্যে নতুন সরকার গড়ে প্রথম দিল্লি সফরে একাধিক জাতীয় নেতার সঙ্গে সাক্ষাত করেছেন মমতা। তবে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে তার সাক্ষাত ছিল বিরোধী রাজনৈতিক মহলে বহুল কাঙ্ক্ষিত।

সর্বভারতে বিরোধীশক্তির প্রধান নেতা হিসেবে মমতাই নেতৃত্ব দেবেন বলে ভারতের রাজনীতিতে আলোচনা রয়েছে। তবে এদিন বিরোধী জোটের নেতা কে হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি বলেন, ‘কেউ একজন হবেন, তাকে আমি সমর্থন দেব। আমি সাধারণ কর্মী। কর্মী হিসেবেই কাজ করতে চাই।’

এসময় তিনি ক্ষমতাসীন বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গোটা দেশে খেলা হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। যখন লোকসভা নির্বাচন আসবে তখন মোদি বনাম দেশের খেলা হবে।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর