শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ সময় দেখুন
আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য


ঢাকা: দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূণ্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।

অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম অংশীজনদের সহযোগিতায় আপদকালীন বা সেই বিশেষ পরিস্থিতি আমরা অতিক্রম করতে পেরেছি। আমি এখন মনে করছি দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং সরে দাঁড়াতে চাই।

বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি আরও বলেন, এই মুহুর্তে আমাদের কোনো শুন্যতা না হয়, বিশ্ববিদ্যালয়ে যেন স্মুথ ট্রানজিশন দরকার সেজন্য আমাকে যদি সরকার-অংশীজনরা মনে করেন আরও কিছু সময় ধারাবাহিকতা প্রশ্নে প্রয়োজন তাহলে আরও কিছু সময় পরিচালনা করতে রাজি আছি।

উপাচার্য বলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেক্ষেত্রে যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমি যেকোনো সময় প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, আমি ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব, এবং আমার যে মূল কাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতার তাতে ফেরত যাব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom