বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

আম্পানের থেকেও বড় হতে চলেছে ইয়াস: মমতা ব্যানার্জি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৪৭ সময় দেখুন
আম্পানের থেকেও বড় হতে চলেছে ইয়াস: মমতা ব্যানার্জি


আন্তর্জাতিক ডেস্ক

গত তিন দিন ধরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ইয়াসের জন্ম হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় কার্যত স্থির রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। এরপর উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে এবং বাংলাদেশের খুলনায় আঘাত হানতে পারে এটি।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজ্যবাসীকে সতর্ক করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, এবার ইয়াসের আঘাতে ২০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মৎস্যজীবীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আম্পানের থেকেও বড় হতে চলেছে ইয়াস, এমনই খবর রয়েছে। জীবনের ঝুঁকি নেবেন না। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না।

মমতা ব্যানার্জি জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ৬০০ কোটি টাকা করে ও পশ্চিমবঙ্গকে ৪০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার রাজ্য উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ থেকে বড় হওয়া সত্ত্বেও কম আর্থিক বরাদ্দ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস শক্তি সঞ্চয় করে বুধবার সন্ধ্যার আগেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও উড়িষ্যার পরাদ্বীপে আছড়ে পড়তে পারে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর