বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫২ সময় দেখুন
আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর


গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস।

ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে এক বন্দির মরদেহ রেডক্রসের কাছে তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতি শুরুর পর থেকে সংগঠনটি ২০ জন জীবিত বন্দিকে মুক্তি ও ২২ জনের মরদেহ ফেরত দিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার (৫ নভেম্বর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে তা হস্তান্তর করা হয়।

চলমান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস এখন পর্যন্ত জীবিত ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং ২৮ জনের মধ্যে ২২ জনের মরদেহ হস্তান্তর করেছে— যাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক।

তবে ইসরায়েল দাবি করেছে, এর আগে পাওয়া একটি মরদেহ তাদের নিখোঁজ বন্দিদের কারও সঙ্গে মেলেনি।

ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা নির্ভর করছে সকল বন্দির মরদেহ ফেরতের ওপর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর