বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

আরও কোণঠাসা শান্তনু! এবার সরাসরি বহিষ্কার, আরজি কর কাণ্ডে মুখ খুলেই বিপাকে প্রাক্তন সাংসদ?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৯ সময় দেখুন


Last Updated:

আরজি কর কাণ্ডের পরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরানো হয় শান্তনু সেনকে৷

শান্তনু সেন৷শান্তনু সেন৷
শান্তনু সেন৷

কলকাতা: আরজি কর কাণ্ডের পর সরকারি এই হাসপাতালের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে শাসক দলের বিরাগভাজন হয়েছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে৷

এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদও হারালেন তৃণমূলের একদা দাপুটে এই চিকিৎসক নেতা৷ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য পদ থেকে শান্তনু সেনকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়৷ প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি এবং চিকিৎসক সংগঠনের মধ্যেও সুদীপ্ত রায় শান্তনু সেনের বিরোধী শিবিরের বলেই পরিচিত৷

আরও পড়ুন: ২০২৫ সালের CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু? ঘোষিত সূচি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকার জন্য শান্তনু সেনের সদস্যপদ কেড়ে নেওয়া হল বলেই জানিয়েছেন সুদীপ্ত রায়৷ বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট,১৯১৪-র এর ৯ (১) ধারা অনুযায়ী শান্তনু সেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানালেন মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়৷ তিনি নিজেও তৃণমূলের বিধায়ক পদে রয়েছেন৷

এই আইন অনুযায়ী, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পরপর তিনটি কাউন্সিল বৈঠকে অংশ না নিলে এবং সঠিক কারণ না দর্শালে যে কোনও সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে৷ শান্তনু সেনের সদস্যপদ বাতিলের আর্জি জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠিও লিখেছিলেন সুদীপ্ত রায়৷ রাতেই সেই সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Santanu Sen: আরও কোণঠাসা শান্তনু সেন! এবার সরাসরি বহিষ্কার, আরজি কর কাণ্ডে মুখ খুলেই বিপাকে প্রাক্তন সাংসদ?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর