বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আরব আমিরাতের ভিসা পদ্ধতিতে আসছে পরিবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
আরব আমিরাতের ভিসা পদ্ধতিতে আসছে পরিবর্তন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা পদ্ধতিতে বেশকিছু পরিবর্তন আনছে। দেশটি আগামী ৫০ বছরের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তার অংশ হিসেবেই শ্রমবাজারে এই পরিবর্তন আনা হচ্ছে। আরব আমিরাতের শ্রমবাজার সংক্রান্ত ওয়েবসাইট এবং গণমাধ্যামে প্রচারিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটি বলছে, তাদের অধিবাসীদের জন্য স্থিতিশীলতা ও নিরাপদ দেশ গড়তে তারা ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যপক পরিবর্তন আনবে।

আমিরাতের কর্তৃপক্ষ বলছে, নতুন পরিবর্তনে দেশটির মনোভাব কিছুটা উদার হবে। মানবিক কারণেও তারা কিছু নিয়ম পরিবর্তন করছে। সবচেয়ে বড় উদাহারণ হিসেবে তারা চাকরি হারানো শ্রমিকদের ৯০ থেকে ১৮০ দিন থাকতে দেওয়ার বিধান করছে। এখন পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী কাজ হারানো শ্রমিকদের সেখানে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন ওয়ার্ক পারমিট নিতে হয়, তা না হলে দেশ ত্যাগ করতে হয়।

দেশটির ভিসা পদ্ধতিতে যেসব পরিবর্তন আনা হচ্ছে সেগুলো হলো-

  • বাণিজ্যিক ভ্রমণের অনুমতি তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাসে উন্নীত।
  • পরিবারের সদস্যদের অধীনে পিতামাতাকে সরাসরি স্পনসর।
  • মানবিক ক্ষেত্রে রেসিডেন্স এক বছর বৃদ্ধি।
  • পিতামাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পনসরে বয়স ১৮ বছর থেকে ২৫ বছরে উন্নীত।
  • চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হলে গ্রেস পিরিয়ড ৯০ থেকে সর্বোচ্চ ১৮০ দিনে উন্নীত।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ বছরের মহাপরিকল্পনার অংশ হিসেবে এসব আইনগত পরিবর্তন আনা হচ্ছে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর