বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আর্জেন্টিনায় ইনস্টাগ্রাম লাইভে ৩ নারীকে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
আর্জেন্টিনায় ইনস্টাগ্রাম লাইভে ৩ নারীকে হত্যা


আর্জেন্টিনায় তিন নারীকে ইনস্টাগ্রাম লাইভে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী বুয়েনস আইরেস। ওই তিন নারীকে মাদক চক্রের সদস্যরা হত্যা করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ওই ঘটনার প্রতিবাদে বুয়েনস আইরেসের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির হাজার হাজার মানুষ।

একটি নারীবাদী গোষ্ঠীর আয়োজিত প্রতিবাদ সমাবেশে নিহতদের স্বজনরা বলেন, ‘এটি একটি ভীতিকর হত্যাকাণ্ড!’

প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার পাঁচদিন পর গত বুধবার বুয়েনস আইরেসের দক্ষিণ উপকণ্ঠে একটি বাড়ির উঠানে ২০ বছর বয়সী মোরেনা ভার্দি এবং ব্রেন্ডা দেল কাস্টিলো এবং ১৫ বছর বয়সী লারা গুতেরেসের মরদেহ পাওয়া যায়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই অপরাধটি মাদক চক্রের দ্বারা ইনস্টাগ্রামে লাইভে সংঘটিত হয়েছিল এবং একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের ৪৫ জন সদস্য তা দেখছিলেন।

প্রতিবাদ সমাবেশে নিহত ব্রেন্ডা’র বাবা লিওনেল দেল কাস্টিলো সাংবাদিকদের বলেন, ‘নারীদের আগের চেয়েও বেশি সুরক্ষিত করা উচিত।’ তিনি আরও জানান, নির্যাতনের কারণে তিনি তার মেয়ের ক্ষত-বিক্ষত মৃতদেহ শনাক্ত করতে পারেননি।

এসময় নিহত ব্রেন্ডা’র দাদা আন্তোনিও দেল কাস্টিলো কান্নায় ভেঙে পড়ে খুনিদের ‘রক্তপিপাসু’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি আশা করি সত্য প্রকাশ পাবে। আমি জনগণকে আমাদের পাশে দাঁড়াতে বলছি।’

এদিকে, গত শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ পঞ্চম সন্দেহভাজনকে গ্রেফতারের ঘোষণা দেন। এই ঘটনায় এর মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারীকে গ্রেফতার করা  হয়।

গ্রেফতার পঞ্চম সন্দেহভাজনের বিরুদ্ধে গাড়ি সরবরাহের অভিযোগ রয়েছে। তাকে বলিভিয়ার সীমান্তবর্তী শহর ভিলাজোনে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ২০ বছর বয়সী এক পেরুর নাগরিকের ছবি প্রকাশ করেছে তদন্তকারীরা, যিনি এখনো পলাতক রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর