সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

আর ডিপি নয়! Facebook প্রোফাইলে লাগান ভিডিও, জানুন সহজ পদ্ধতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৯১ সময় দেখুন
আর ডিপি নয়! Facebook প্রোফাইলে লাগান ভিডিও, জানুন সহজ পদ্ধতি


Facebook: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয়, এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। বহু মানুষ প্রতি মুহূর্তের আপডেট Facebook, Instagram-এর মতো সামাজিক মাধ্যমে দিতে ভালোবাসেন। বাদ নেই সেলেব্রিটিরাও। বিনোদন দুনিয়ার হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের কাছেই সোশ্যাল মিডিয়া ওতপ্রোত হয়ে গিয়েছে জীবনযাত্রার সঙ্গে। আর এই নেটদুনিয়ার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বর্তমানে শুধুমাত্র টেক্সট আর ছবির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ইদানিং তাল মিলিয়ে বেশ ভালোই চাহিদা বাড়ছে ভিডিও ফরম্যাটের।

নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হল Facebook। এর সাহায্যে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারি, তেমনই আবার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন-সহ প্রিয়মানুষের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে পারি। শুধু তাই নয়, এই Facebook মারফত অনেকে ব্যবসাও চালাতে পারেন। এমনকী Facebook সকলকে সুযোগ করে দিচ্ছে নিজেদের শিল্পসত্ত্বা প্রকাশ করার।

এ হেন অবস্থায় Facebook ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা iPhone থেকেই নিজেদের Facebook প্রোফাইলে ছবি না দিয়ে ভিডিও আপলোড করা যাবে। যদিও Facebook-এর বিটা অর্থাৎ ডেস্কটপ ভার্সনে এই আপডেট আদৌ কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ফোনের মাধ্যমে নিজের Facebook প্রোফাইলে ভিডিও কী ভাবে আপলোড করা যায়, দেখে নেওয়া যাক ধাপে ধাপে!

iPhone থেকে কী ভাবে ভিডিও আপলোড করতে হবে?

১) প্রথমে Facebook ওপেন করতে হবে।

১) অ্যাপের একদম ডানদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।

৩) প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করতে হবে।

৪) এবার এখানে দু’টি অপশন দেখা যাবে। Take New Profile Video-এর মাধ্যমে অ্যাপ থেকেই ভিডিও তুলে প্রোফাইলে আপলোড করা যাবে, অথবা Select Profile Video-র মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে নিজের পছন্দ মতো ভিডিও দেওয়া যাবে।

৫) এডিট অপশনে ক্লিক করে দরকারে ভিডিও এডিট করা যাবে।

৬) ট্রিম অপশনে গিয়ে ভিডিও ছোট করা যাবে, সেই সঙ্গে পছন্দমতো সাউন্ড অন বা অফ করা যাবে। চাইলে Cover-এ ক্লিক করে থাম্বনেইলও দেওয়া যেতে পারে।

৭) এর পর Done অপশনে ক্লিক করতে হবে।

৮) এর পর Frames-এ গিয়ে নিজের পছন্দ মতো একটি ফ্রেম সিলেক্ট করে নেওয়া যায়।

৯) ভিডিওটি সাময়িক সময়ের জন্যও প্রোফাইলে রাখা সম্ভব। এর জন্য কতদিন ধরে ভিডিওটি রাখা হবে, সেই সময় বেছে নিতে হবে।

১০) শেষে Save অপশনে ক্লিক করুন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কী ভাবে ভিডিও আপলোড করতে হবে?

১) প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থেকে Facebook ওপেন করতে হবে।

২) এর পর নিউজ ফিডে একদম বাঁ-দিকের কোণে গিয়ে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।

৩) এর পর প্রোফাইল পিকচার বা ভিডিওতে ক্লিক করতে হবে।

৪) এবারে Take New Profile Video-এর মাধ্যমে অ্যাপ থেকেই ভিডিও তুলে প্রোফাইলে আপলোড করা যাবে, অথবা Select Profile Video-র মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে নিজের পছন্দ মতো ভিডিও দেওয়া যাবে।

৫) এডিট অপশনে ক্লিক করে ভিডিও এডিট করা যাবে।

৬) এর পর ট্রিম অপশনে গিয়ে ভিডিও ছোট করা যাবে, ক্রপ অপশনে ক্লিক করলে ভিডিওটি সেন্টারে ফিট করা যাবে। চাইলে Thumbnail অপশনে ক্লিক করে থাম্বনেইল দেওয়া যাবে। সব শেষে Save ক্লিক করে ভিডিও আপলোড করা যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর