ভাবতেই পারেন অনেকে যে আগে শীত ভাল করে জাঁকিয়ে পড়ুক, তবেই না এসব করা যাবে, এখনই এত তাড়াহুড়ো করার দরকারটা কী! উঁহু, একদম এই পথে হাঁটলে চলবে না। ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে গোড়ালির যত্নও নিতে শুরু করে দিতে হবে এখন থেকেই, যাতে শীত কামড় বসাতে না পারে। অতি সহজ ঘরোয়া এক উপায় তো হাতের কাছেই আছে, সময়সাপেক্ষও নয় তা।