বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আসামে ভয়াবহ বন্যায় নিহত ৭, ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
আসামে ভয়াবহ বন্যায় নিহত ৭, ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসাম প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রদেশের ২০টি জেলায় প্রায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও ভূমিধসের কারণে পাহাড়ি জেলা দিমা হাসাও’র সঙ্গে প্রদেশটির রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর এনডিটিভি।

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে প্রদেশ জুড়ে সাতজন মারা গেছেন।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দিমা হাসাও’র নিউ হাফলং রেলওয়ে স্টেশন প্লাবিত হয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। স্টেশনে একটি খালি যাত্রীবাহী ট্রেন ভূমিধসের কারণে ট্র্যাক থেকে সরে গেছে। এছাড়াও প্রদেশটির বিভিন্ন এলাকায় রাস্তা এবং সেতু সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের বিমান বাহিনীর সহায়তায় দেশটির রেলওয়ে দু’টি ট্রেন থেকে প্রায় ২ হাজার ৮০০ যাত্রীকে উদ্ধার করেছে। তারা গত দু’দিন ধরে দিমা হাসাওতে লুমডিং-বদরপুর স্টেশনে আটকে ছিল।

ভারতের রেলওয়ে কর্মকর্তারা জানান, এ ঘটনায় প্রায় ১৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও ক্ষতিগ্রস্ত রেলপথ পুনরুদ্ধারের কাজ চলছে। ডিমা হাসাওতে যোগাযোগের চ্যানেলগুলোও বন্ধ হয়ে গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সাহায্যের জন্য ইতোমধ্যে প্রায় ৬৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসগুলি বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর