বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রতি অঙ্গীকার বিন্দুমাত্র টলবে না: চীনা রাষ্ট্রদূত

আস্থা ভোটে হেরে গেলেন সুইডেনের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
আস্থা ভোটে হেরে গেলেন সুইডেনের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনের পার্লামেন্টে এক আস্থা ভোটে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পরাজিত হয়েছেন। ফলে এক সপ্তাহের ভিতর পদত্যাগ করতে হবে তাকে।

এর আগে গত মঙ্গলবার (১৫ জুন) সুইডেনে নতুন নির্মিত ভবনে ভাড়া নিয়ন্ত্রণ নীতি শিথিল করার প্রতিবাদে ক্ষমতাসীন জোট থেকে সমর্থন প্রত্যাহার করে বামপন্থী দল। ওই দিনই পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সোমবার (২১ জুন) এ অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়।

সুইডেনের ৩৪৯ সদস্যের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হতে ১৭৫টি ভোটের প্রয়োজন হয়। সোমবার ১৮১ সদস্য অনাস্থা প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

সুইডেনে ২০১৪ সাল থেকে ক্ষমতায় সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সংখ্যালঘুদের জোট। এ জোটের অন্য দল গ্রিন পার্টি। তবে বামপন্থী দল সমর্থন প্রত্যাহার করায় এবার জোট সরকারের পতন হলো।

আস্থা ভোটে হেরে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে পার্লামেন্টের স্পিকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন স্টেফান লোফভেন। পরে স্পিকার নতুন সরকার গঠন করবেন বা দেশটিতে সাধারণ নির্বাচন দেবেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom