শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আ.লীগের বিজয় শোভাযাত্রা: প্রস্তুত অস্থায়ী মঞ্চ, জমায়েত শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ সময় দেখুন
আ.লীগের বিজয় শোভাযাত্রা: প্রস্তুত অস্থায়ী মঞ্চ, জমায়েত শুরু


ঢাকা: মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টায় সারাদেশে একযোগে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসা শুরু করেছে। শনিবার বেলা সাড়ে ১২টা থেকেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের গেটে উপস্থিত হতে শুরু করেন।

সোহরাওয়ার্দী উদ্যানের সংলগ্ন আইইবি’র গেটের সামনে দুইটি ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। যেখানে আওয়ামী লীগের নেতারা শোভাযাত্রা পূর্ব বক্তব্য রাখবেন। পরে উদ্বোধন ঘোষণার মধ্যে দিয়ে শোভাযাত্রাটি ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, নেতাকর্মীরা শোভাযাত্রাকে উৎসবমুখর এবং বর্ণাঢ্য করার লক্ষ্যে বাদ্য-বজনা, ব্যান্ড পার্টি এবং বিজয়ের রং লাল-সবুজের ফেস্টুন, ব্যানার নিয়ে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেছে।

প্রসঙ্গত, শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে। শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

The post আ.লীগের বিজয় শোভাযাত্রা: প্রস্তুত অস্থায়ী মঞ্চ, জমায়েত শুরু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর