শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদর ফরম সংগ্রহের আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদর ফরম সংগ্রহের আহ্বান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান ও তিন পৌরসভা নির্বাচনে মেয়রপদে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড় ১০টা থেকে বিকেল সাড় ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বুধবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীরদের দলটির কেন্দ্রীয় কার্যালয় (২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট মনোনয়ন প্রত্যাশীদর যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহর সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনত হবে এবং আগামী ১৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং একই দিন পাবনার আটঘরিয়া, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর