শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আ.লীগ দরজা বন্ধ করায় বিএনপির কমিটি টিকে আছে: বাহাউদ্দিন নাছিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৪৩ সময় দেখুন
আ.লীগ দরজা বন্ধ করায় বিএনপির কমিটি টিকে আছে: বাহাউদ্দিন নাছিম


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি থেকে আওয়ামী লীগে আসার দরজা বন্ধ করে দেওয়ায় বিএনপির কমিটি টিকে আছে। না হলে বিএনপির কেন্দ্রীয় কমিটি অনেক আগেই শেষ হয়ে যেত।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, ‘দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না। তাদের রাজনীতি দেশের মানুষের জন্য না। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা সব সময় দেশে ঝামেলা লাগানোর পাঁয়তারা করে। দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের মানুষের কাছে এখন বিএনপি মানেই আতঙ্ক।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষ এখন সুরক্ষিত। এই আইনের কারণে নারীরা দেশে স্বাধীন ভাবে বসবাস করতে পারছে। এই আইন তাদের সামাজিকভাবে নিরাপত্তা দিচ্ছে। এ আইন তুলে নিলে নির্যাতন এবং মিথ্যাচার অনেক বেড়ে যাবে এবং সামাজিকভাবে কোনো পরিবারের মর্যাদা থাকবে না।’

মতবিনিময় সভায় খুলনা বিভাগের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনকে গতিশীল করার লক্ষে উপস্থিত সবাই তাদের মতামত দেন। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার সম্মেলন যথাযথভাবে আয়োজন ও আগামী ৪ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার বর্ধিত সভা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর