শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথ আঁকড়ে থাকার আহ্বান হেফাজতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ০৩:৪০ | আপডেট: ১০ মে ২০২৫ ১২:১৪

হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথ আঁকড়ে থাকার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার (৯ মে) রাতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচারী আওয়ামী লীগের নেতা ও দোসরদের বিচার না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে হেফাজতে ইসলাম বলেন, সহস্রাধিক শহিদের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল রক্তাক্ত গণ-অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে এ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু নজিরবিহীন জনসমর্থন থাকার পরও জুলাই বিপ্লবের প্রথম দাবি শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে গড়িমসি করছে সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দলের নেতা-কর্মী ও ছাত্র-জনতাকে রাজপথ আঁকড়ে থাকার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার দ্রুত বিচারসহ জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। জনগণের আকাঙ্ক্ষা ও দাবির সঙ্গে এক হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সব রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত নিতে হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

আওয়ামী লীগ
টপ নিউজ
নিষিদ্ধ
বিচার
হেফাজতে ইসলাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom