শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা সংস্কৃতি চর্চার বিষয়ে খেয়াল রাখতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৭০ সময় দেখুন
ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা সংস্কৃতি চর্চার বিষয়ে খেয়াল রাখতে হবে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ইংরেজি মাধ্যম স্কুলে আবহমান বাঙালি সংস্কৃতি চর্চার বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। পাশাপাশি স্কুলগুলোতে বাংলা ভাষা শিক্ষা চালুর ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেছেন।

রোববার (২৪ অক্টোবর) কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীরা গুণগতমানের শিক্ষা অর্জনের পাশাপাশি যেন বাংলা সংস্কৃতির চর্চা করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এ সব প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরেও দারুণ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন মানসম্মত প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে।’

এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর