সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক: যা বললেন গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক: যা বললেন গোলাম পরওয়ার


ঢাকা: সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘ইইউ প্রতিনিধিদল বর্তমানে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জামায়াতের সঙ্গে তাদের এ সাক্ষাৎ হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা দেশের ৬৪ জেলাতেই পর্যবেক্ষণ কার্যক্রম চালাবেন।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আমিরে জামায়াত নির্বাচন শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করেন।’

প্রবাসী ভোটারদের বিষয়ে ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান জানিয়েছেন—নির্বাচন কমিশন এরইমধ্যে এ বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। জামায়াত মনে করে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে নির্বাচন প্রক্রিয়া আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক হবে।’

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা প্রসঙ্গে ইইউ প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার জানান, জামায়াত সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে তিনি আরও বলেন, “আমিরে জামায়াত ইউরোপীয় ইউনিয়নের কাছে জানিয়েছে, জুলাই সনদের ভিত্তিতেই তারা নির্বাচনে যাওয়ার পরিকল্পনা করছে।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom