আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ফ্রান্স। গত মাসে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর প্রতিশ্রুতি অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে ফ্রান্স।
কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ফরাসি স্টর্ম শ্যাডো মিসাইল গ্রহণ করেছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিওতে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একটি এসইউ-২৪ জেটের সঙ্গে সংযুক্ত ক্ষেপণাস্ত্রে স্বাক্ষর করতে দেখা যায়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি যে ক্ষেপণাস্ত্রে স্বাক্ষর করেছেন সেটি দ্বারা রাশিয়ার খেরসন অঞ্চলের পার্শ্ববর্তী ক্রিমিয়ান উপদ্বীপের সংযোগকারী দুটি সেতুতে আঘাত হানা হয়েছিল।
সারাবাংলা/আইই