বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনের এক মেয়রকে অপহরণের অভিযোগ জেলেনস্কির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৯২ সময় দেখুন
ইউক্রেনের এক মেয়রকে অপহরণের অভিযোগ জেলেনস্কির


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে রাশিয়ার সৈন্যরা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। গতকাল শুক্রবার (১১ মার্চ) এই অপহরণের ঘটনা ঘটে। এছাড়াও শিগগিরই রুশ সৈন্যরা দেশটির রাজধানী কিয়েভ ঘেরাও করা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। খবর এনডিটিভি।

ইউক্রেনের পার্লামেন্ট এক টুইটে জানায়, ‘১০ জন রাশিয়ান সৈন্যের একটি দল মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করেছে। তিনি শত্রুদের (রুশ সেনাবাহিনী) সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন।’

মেয়র যখন সরবরাহের সমস্যা নিয়ে শহরের কেন্দ্রে ছিলেন তখন তাকে আটক করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই টুইটে।

এদিকে মেয়রকে অপহরণের বিষয়টি নিশ্চিত গতকাল শুক্রবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেন, ‘ফেডোরভ একজন মেয়র। যিনি সাহসের সঙ্গে ইউক্রেন এবং তার সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করেছেন।’

এদিকে রাশিয়ার সৈন্যরা অতিদ্রুত অগ্রগতি অর্জন করছে। এতে করে শিগগিরই দেশটির রাজধানী কিয়েভকে ঘেরাও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। রাশিয়ান সামুদ্রিক খাবার, ভদকা এবং হীরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটিতে বিলাসবহুল পণ্য রফতানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর