বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনের জাপোরঝিয়ায় রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১৫:২১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৬:০০

ইউক্রেনের জাপোরঝিয়ায় রাশিয়ার বোমা হামলা। ছবি: আলজাজিরা

ইউক্রেনের জাপোরঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। গাইডেড বোমা দিয়ে দুটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ।

বুধবার (৮ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রামে পোস্ট করা এক গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানকারীরা চিকিৎসা দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, ‘সাধারণ নাগরিকরা কষ্ট পাবে জেনেও একটি শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না।’

টেলিগ্রামে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এ হামলায় বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেন, রুশ বাহিনী দুপুরের মাঝামাঝি সময়ে শহরের একটি আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করে। এ হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে মস্কো প্রায়ই বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলার বিষয়টি তারা সবসময়ই অস্বীকার করে আসছে।

সারাবাংলা/এমপি

নিহত
বোমা হামলা
রাশিয়া





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর