বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩০


ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে পরিকল্পিত বলে আখ্যা দিয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) ভোরে সুমি অঞ্চলের শোস্টকা রেলস্টেশনে এই হামলা হয়। জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান বাহিনী জানত তারা বেসামরিক যাত্রীদের ওপরই হামলা চালাচ্ছে। এটি সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড।’

স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাস্থলে ট্রেনের এক বগিতে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও পুনর্গঠন মন্ত্রী ওলেক্সিই কুলেবা জানান, রাশিয়া দ্রুতক্রমে দুটি যাত্রী ট্রেনকে লক্ষ্য করে আঘাত করে। প্রথমে একটি স্থানীয় ট্রেন ও এরপর কিয়েভগামী আরেকটি ট্রেন। উদ্ধারকাজ চলার সময় দ্বিতীয় হামলাটি হয়।

সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার টেলিগ্রামে জানান, ‘আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দমকলকর্মী, চিকিৎসক ও জরুরি সেবা সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।’

ইউক্রেনের জাতীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া-এর প্রধান ওলেক্সান্দর পের্তসোভস্কি বলেন, ‘এটি একটি নিকৃষ্ট হামলা, যার একমাত্র লক্ষ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করা। কোনো সামরিক উদ্দেশ্য ছিল না।’

গত দুই মাস ধরে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের রেলওয়ে ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এর ফলে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর