বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রোববার (৭ মে) দিবাগত রাত ও সোমবার সকালে ইউক্রেনের প্রধান প্রধান শহর ও স্থাপনায় মিসাইল, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, ইউক্রেনের খারকিভ, খেরসন, মিকোলাইভ ও ওদেসা অঞ্চলে অন্তত ১৬টি মিসাইল, ৫২টি রকেট সালভো ও  ৬১টি বিমান হামলা হয়েছে।

এছাড়া কিয়েভ কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের তৈরি ৩৫টি শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহর ও স্থাপনায় রাতে হামলা চালায় রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশচকো জানিয়েছেন, রুশ মিসাইলের আঘাতে রাজধানীতে একটি জ্বালানি ডিপো, গাড়ি, ভবন এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। কৃষ্ণ সাগরের শহর ওডেসায় একটি খাদ্য গুদামে মিসাইলের আঘাতে আগুন লেগেছে বলে জানা গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর