মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ইউক্রেনে ‘হাইহিল মার্চ’ নিয়ে সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
ইউক্রেনে ‘হাইহিল মার্চ’ নিয়ে সমালোচনার ঝড়


আন্তর্জাতিক ডেস্ক

আগস্টে অনুষ্ঠেয় ইউক্রেনের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনীর নারী সদস্যদের চিরাচরিত সামরিক বুটের পরিবর্তে হাই হিল পায়ে অংশ নেবে, এমন পরিকল্পনা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

সম্প্রতি ওই পরিকল্পনার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীদলীয় নেতা ইরিনা গেরাসচেনকোসহ শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতারা।

তারা বলেন, এই পরিকল্পনা বিকৃত যৌনতা ছাড়া কিছু নয়। এটি লৈঙ্গিক সমতার পরিপন্হী। এছাড়াও, অনতিবিলম্বে প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, নেটিজেনদের মধ্যে ভিটালি পোর্টনিকভ নামে একজন লিখেছেন, হাইহিল পরে প্যারেডে অংশ নেওয়া সত্যিই অপমানজনক। এর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার মধ্যযুগীয় মানসিকতা প্রকাশ পেল।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন। স্বাধীনতার ৩০ বছর পূর্তিতে বিশেষ মিলিটারি প্যারেডের আয়োজন করবে দেশটি। মূলতঃ এই কুচকাওয়াজ অনুষ্ঠানেই নারী সেনা সদস্যদের হাইহিল মার্চের পাস্টে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর