শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইউজিসি-ব্রিটিশ কাউন্সিল সমঝোতা স্মারক সই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ সময় দেখুন
ইউজিসি-ব্রিটিশ কাউন্সিল সমঝোতা স্মারক সই


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং অপারেশনাল অ্যালায়েন্স সই হয়েছে। চুক্তির মাধ্যমে দুই পক্ষ বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কয়েকটি ক্ষেত্রে একত্রে কাজ করতে সম্মত হয়েছে।

চুক্তর লক্ষ্য- বিদ্যমান টিচিং-লার্নিং কার্যক্রমকে শক্তিশালীকরণ, কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম পুনরায় চালুকরণ, গোইং গ্লোবাল পুনরায় চালুকরণ, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক পলিসি ডায়ালগ আয়োজন, উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রকল্প শুরুকরণ, এন্ড্রাগজি ও হিউটাগজি প্রণয়নে সহযোগিতা প্রদান, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহযোগিতা প্রদান এবং উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রোগামে যৌথভাবে কাজ করা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স সই করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স সই অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এবং ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে ৫০ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেজড এডুকেশন চালু করার বিষয়ে ইউজিসি কাজ করে যাচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা-উদ্ভাবন এবং ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে আছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে এবং ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করতে ইউজিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন নুসরাত জাহান, ইংলিশ অ্যান্ড হায়ার এডুকেশন-এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ইউজিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর