শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ইউপিতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে আ.লীগের মনোনয়ন তালিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
ইউপিতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে আ.লীগের মনোনয়ন তালিকা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী ২ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট নেওয়া হবে।

শনিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

শনিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ জেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের পাঁচটি (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ) জেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

এর আগে, শনিবার বিকেল ৪টায় শুরু হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা। সীমিত পরিসরের এই সভায় উপস্থিত ছিলেন— আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, রশিদুল আলম ও আবদুস সোবহান গোলাপ।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর