শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ইউপিতে রংপুর ও রাজশাহী বিভাগে আ.লীগের মনোনয়ন পেলেন যারা [তালিকা]

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪০৬ সময় দেখুন
ইউপিতে রংপুর ও রাজশাহী বিভাগে আ.লীগের মনোনয়ন পেলেন যারা [তালিকা]


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী ২ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট নেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আরও পড়ুন- ২ উপজেলা, ১০ পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন যারা [তালিকা]

মনোনয়ন বোর্ডের এই সভায় রংপুর বিভাগের আট জেলা— পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার ইউপিগুলোতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের আট জেলা— জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ইউপি নির্বাচনের প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ১৬ জেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। এই ১৬ জেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

দলীয় সূত্র বলছে, আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) আবারও মনোনয়ন বোর্ডের সভা বসবে। এই দুই দিন দেশের বাকি ছয় বিভাগের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে শুরু করে দুপুরে এক দফা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভা। সীমিত পরিসরের এই সভায় উপস্থিত ছিলেন— আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ  ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, রশিদুল আলম ও আবদুস সোবহান গোলাপ।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর