বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে মলদোভার আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে মলদোভার আবেদন


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আবেদনপত্র প্রস্তুত করেছে পূর্ব ইউরোপের দেশ মলদোভা। দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ আমরা ইউরোপীয় ইউনিয়নে মলদোভা প্রজাতন্ত্রের যোগদানের জন্য আবেদনে স্বাক্ষর করেছি। ব্রাসেলসে অবস্থিতি ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরে আমরা আবেদনপত্রটি জমা দেব।

বিবৃতিতে তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য মলদোভার সামনে একটি পরিষ্কার রাস্তা রয়েছে। আমরা এই মৌলিক জাতীয় লক্ষ্য অর্জনে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।

সাবকে সোভিয়েত ইউনিয়নের আরেক সদস্য জর্জিয়া জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া সিদ্ধান্ত জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই মলদোভাও তার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাল।

প্রেসিডেন্ট মাইয়া সান্দু  তার বিবৃতিতে বলেন, আমরা শান্তি, সমৃদ্ধিতে বাস করতে চাই। মুক্ত বিশ্বের অংশ হতে চাই। কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগে, আবার কিছু সিদ্ধান্ত দ্রুত ও সুনির্দিষ্টভাবে নিতে হয় এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামনে আসা সুযোগের সদ্ব্যবহার করতে হয়।

সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য মলদোভা পূর্ব ইউরোপের ছোট দেশ। দেশটির জনসংখ্যা ২৬ লাখ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯২ সালের ২ মার্চ মলদোভা স্বাধীন হয়।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর