আন্তর্জাতিক ডেস্ক
ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় অন্তত ২৪ জন কয়েদি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছে। চলতি বছরে দেশটির কারাগারে এটি তৃতীয়বারের মতো মারাত্মক দাঙ্গার ঘটনা ঘটল। খবর রয়টার্স।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশটির গুয়ায়াস প্রদেশের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে এই দাঙ্গার ঘটনাটি ঘটে। সম্প্রতি মাসগুলোতে কারাগারের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভ্যান্তরীণ গংগুলোর মধ্যে কয়েকটি রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজ্য কারাগার সংস্থা এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, ওই কারাগারের ভিতরে একাধিক স্থানে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারাগারের সতর্ক ঘণ্টা বেজে ওঠে। এ সংর্ঘষে ২৪ জন বন্দি নিহত হয়েটে এবং ৪৮ জন আহত হয়েছে।
আরও বলা হয়, মঙ্গলবার বিকালের মধ্যেই কারাগারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এর আগে, বাকী বন্দি ও কারাগারের কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এরপর অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
সারাবাংলা/এনএস