বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২৬ জনের বেশি। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধ্বংস ও অসংখ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসোর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তার দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ইকুয়েডরের বন্দর অঞ্চল গুয়াসের পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পেরুতেও অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যমতে, ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের ৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।

উপকূলীয় অঞ্চল এল ওরোর দক্ষিণে জাম্বেলি দ্বীপে একটি ভবন ধসে একাধিক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের পূবে কুয়েনকা শহরে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে যাওয়া গাড়িতে আরও একজন মারা গেছেন বলে জানা গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর