বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকুনি মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকুনি মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বিলিয়নার মিডিয়া টাইকুন সিলভিও বার্লুসকুনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার (১২ জুন) মিলানের সান রাফায়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত শুক্রবার নানা শারীরিক জটিলতায় অসুস্থ বার্লুসকুনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচ সন্তানের চারজন এবং ভাই পাওলো বার্লুসকুনির মৃত্যুশয্যার পাশে ছিলেন।

সিলভিও বার্লুসকুনি গত তিন দশকে ইতালির সবচেয়ে আলোচিত রাজনীতিবিদ। ১৯৯০ সালে তিনি ইতালির রাজনীতিতে প্রবেশ করেন। নানা সময় বিভিন্ন মন্তব্যের কারণে বিতর্কিত এবং ইতালির রাজনীতিতে মেরুকরণের জন্য পরিচিত তিনি। সিলভিও বার্লুসকুনি ইতালির চারটি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি ইতালির প্রখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানেরও মালিক ছিলেন। ১৯৮৬ থেকে ২০১৭ পর্যন্ত তার মালিকানায় ছিল চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফিধারী ক্লাবটি।

বার্লুসকুনি লিউকেমিয়ায় ভুগছিলেন। সম্প্রতি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর