মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। সাগরে নৌকায় শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় (হাইপোথার্মিয়া) তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ইতালিয়ান বার্তাসংস্থা এএনএসএ এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, হাইপোথার্মিয়ায় মারা যাওয়া সাত অভিবাসীর সবাই বাংলাদেশের নাগরিক। অভিবাসী নৌকাটি দুই-তিন দিন আগে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিল।

এএনএসএ’র খবরে বলা হয়, জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়।

প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও তার বিবৃতিতে বলেন, ‘আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটলো। আবারও আমরা নির্দোষ ভুক্তভোগীদের মৃত্যুতে শোকাহত। সিসিলিয়ান শহর এগ্রিজেন্টোর প্রসিকিউটররা সাত জনের মৃত্যুর তদন্ত শুরু করেছেন।’

মৃত বাংলাদেশিদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom