শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘ইতিহাসের অমোঘ সত্যের মুখে দাঁড়িয়ে বিএনপি আবোল-তাবোল বকছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
‘ইতিহাসের অমোঘ সত্যের মুখে দাঁড়িয়ে বিএনপি আবোল-তাবোল বকছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপি’ই আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি তার বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। সরকার নাকি দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল তাবোল বকছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ক্ষমতা নির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না। তাদের এখন কোনো রাজনৈতিক কৌশল নেই। তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল-তাবোল বলে যাচ্ছে।’

জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না- এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের ফের বলেন, ‘তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোল-তাবোল বলেন।’

সরকার না কি দুর্নীতির কারণে অধিক সংখ্যক মানুষকে করোনার ভ্যাকসিন দিতে ব্যর্থ- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন- কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে।’

ভ্যাকসিন নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বিএনপির অনেকেই শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ এখন ভ্যাকসিন পেতে শুরু করেছে। এবং পর্যায়ক্রমে সবাই পাবে। এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’ আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না বলেও মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর