Last Updated:
নয়াদিল্লি: বামেদের পর তৃণমূলের হয়েও রাজ্যসভার সাংসদ হলেন৷ দ্বিতীয় বার সাংসদ হিসেবে শপথ নিতে গিয়ে নাম না করে নিজের পুরোন দল সিপিএমের বেশ কিছু নেতাকে বিঁধলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷
জহর সরকারের পদত্যাগের ফলে রাজ্যসভায় খালি হওয়া আসনে ঋতব্রতকে মনোনীত করে তৃণমূল৷ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সাংসদ নির্বাচিত হন ঋতব্রত৷ এ দিন শপথ নেন তিনি৷
দ্বিতীয় বার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরই উরুগুয়ের সাহিত্যিক এডুয়ার্দো গ্যালিয়ানোর বিখ্যাত উক্তি শোনা যায় ঋতব্রতর মুখে৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ইতিহাস কখনও বিদায় জানায় না৷’
আরও পড়ুন: ‘সংবিধান, সংঘের বিধান নয়!’ লোকসভায় প্রথম ভাষণেই ঝড় তুললেন প্রিয়াঙ্কা
ঋতব্রত বন্দোপাধ্যায়কে প্রথমবার সংসদে পাঠানোর জন্য এক সময় জোর লড়াই করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরি। দু’জনেরই আস্থাভাজন ছিলেন তিনি। তবে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পরই দলের একাধিক নেতার আচরণ নিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ঋতব্রত। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, সংসদে কার কেমন পারফরম্যান্স তা মানুষ এখন দেখে নিতে পারেন।
তবে দ্বিতীয় বার সংসদে গিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ দিন তাঁর মুখে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আসল বামপন্থী। শ্রমিক সংগঠন থেকে শুরু করে, সামাজিক স্বার্থ রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন সেই প্রসঙ্গের কথা তুলে ধরছেন নবনির্বাচিত সাংসদ।
ঋতব্রত বন্দোপাধ্যায় জানিয়েছেন, সংসদে বাংলার বঞ্চনার বিষয়ে তিনি সরব হবেন। আর তার রেশ ধরে সামিল হবেন চা শ্রমিকদের বকেয়া মেটানোয়।
Kolkata,West Bengal
December 13, 2024 7:28 PM IST
Ritabrata Banerjee: ‘ইতিহাস কখনও…’, সংসদে দ্বিতীয় বার ফিরে সিপিএম নেতাদের খোঁচা ঋতব্রতর?