বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে লাখো মানুষ দুর্ভিক্ষের কবলে: জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে লাখো মানুষ দুর্ভিক্ষের কবলে: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক

ইথিওপিয়ায় টাইগ্রে অঞ্চলে ৪ লাখের বেশি মানুষ চরম দুর্ভিক্ষের কবলে পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে প্রায় ৩৩ হাজার শিশু চরম পুষ্ঠিহীনতায় ভুগছে। টাইগ্রে পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির কর্মকর্তারা এসব তথ্য জানান।

২০১৮ সাল থেকে ইরিত্রিয়া ও সুদান সীমান্তবর্তী এ অঞ্চলে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পরই এসব সংঘাত বাড়ে। সম্প্রতি টাইগ্রে নেতাদের প্রতি অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। ওই অঞ্চলে ক্রমাগত সংঘাতে বৃহৎ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় চার লাখ মানুষ টাইগ্রে অঞ্চলে চরম দুর্ভিক্ষের কবলে পড়েছে। এছাড়া আরও ১৮ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

গত আট মাস ধরে সরকারি বাহিনী ও টাইগ্রে অঞ্চলের জাতিগোষ্ঠীর লড়াইয়ের পর সোমবার সাময়ীক যুদ্ধবিরতি ঘোষণা করেছে সরকার। তবে এ যুদ্ধবিরতির পরও সংঘাত পুরোপুরি বন্ধ হবে না বলে আশঙ্কা রয়েছে। কেননা সোমবারই টাইগ্রের রাজধানী মেকেলের দখল নিয়েছে সরকারবিরোধী সশস্ত্র সংগঠন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট।

বিদ্রোহীরা সরকারি বাহিনীকে এ অঞ্চল থেকে পুরোপুরি বের করে দিতে বারবার তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ফলে সামনে আরও সংঘর্ষের ঘটনা ঘটবে বলে আশঙ্কা রয়েছে।

বিদ্রোহী সংগঠন ও সরকারি বাহিনীর লড়াইয়ে টাইগ্রে অঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ মানুষ হয়েছে বাস্তুহারা। এমন অবস্থায় ওই অঞ্চলে চরম দুর্ভিক্ষ বিরাজ করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবারের বৈঠকে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা শাখার ভারপ্রাপ্ত প্রধান রমেশ রাজাসিংহাম নিরাপত্তা পরিষদের সদস্যদের বলেন, গত কয়েক দশকের মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে চরম মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে টাইগ্রে অঞ্চল। চার লাখের বেশি মানুষ চরম দুর্ভিক্ষের কবলে পড়েছে। ওই অঞ্চলের প্রায় ৫২ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর