বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪, বন্ধ ঘোষণা লিগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪, বন্ধ ঘোষণা লিগ


আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৮০ জন আহত হয়েছেন। পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ায় আরেমা এফসি’র সমর্থকরা হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে করে হতাহতের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ান লিগের সব খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরা।

প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা প্রায় ১৩০ জন উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ দাঁড়িয়েছে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা জানান, গতকাল শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পার্সেবায়া সুরাবায়ার কাছে ৩-২ গোলে হেরে যায় আরেমা এফসি। এতে করে আরেমা এফসির সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে হামলা চালায়।

তিনি বলেন, ‘দাঙ্গা’ নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। এতে করে পদদলিত হয়ে এবং শ্বাসরোধের কারণে এ হতাহতের ঘটনা ঘটে।

নিকো আফিন্তা আরও বলেন, ‘নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে স্টেডিয়ামের ভিতরে মারা যান ৩৪ জন এবং বাকিরা হাসপাতালে।’

তিনি আরও বলেন, দর্শকরা বের হওয়ার গেটে কাছে গিয়ে জর হয়েছিল। এতে করে সেখানে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট দেখা দেয়।

এ ঘটনার পর ইন্দোনেশিয়ার জনপ্রিয় ফুটবল লিগ বিআরআই লিগা ১ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পার্সেবায়া সুরাবায়া ও আরেমা এফসি শক্ত প্রতিদ্বন্দ্বী। দুই দশকেরও বেশি সময় পর এই প্রথম পার্সেবায়া সুরাবায়ার কাছে হারল আরেমা এফসি।

এ মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়ার সরকার এবং তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী জয়নুদিন আমালি বলেছেন, ‘এই ঘটনার জন্য দুঃখিত… এটি একটি দুঃখজনক ঘটনা। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সমর্থকদের সঙ্গে এ ধরনের ঘটনা আমাদের আহত।’

তিনি আরও বলেন, ‘আমরা ম্যাচের আয়োজন এবং সমর্থকদের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করব। সমর্থকদের ম্যাচে যোগদান নিষিদ্ধ করব কি না— সে বিষয়ে আলোচনা করব।’

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) জানিয়েছে, ‘এর মধ্যে তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এ ঘটনা ‘ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে।’

এদিকে তদন্ত না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর