বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ সময় দেখুন
ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার


ঢাকা: ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখন থেকে দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া, সহ-সভপাতি বাবুল বর্মণ, অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ শিশির, ইবনে সিনা মালিবাগ শাখার ম্যানেজার (অ্যাডমিন) অ্যান্ড ইনচার্জ কাজী মো. মহিউদ্দীন কাইয়্যুম, ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুল্লাহ মারুফ, আবু আবদুল্লাহ রাসেল ও করপোরেট অফিসার হাছনুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। বিশেষ করে অর্থনীতি নিয়ে যেসব সাংবাদিক কাজ করেন তাদের পেশাদারিত্বের ওপর দেশের বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে।’

চুক্তি সই অনুষ্ঠানে সিএমজেএফ প্রেসিডেন্ট গোলাম সামদানী ভূইয়াসহ অন্যান্যরা।

এ সময় তিনি মানবতার সেবা করাই ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য উল্লেখ করে বলেন, ‘গোটা দেশে ২৭টি শাখা নিয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আমাদের প্রাতিটি শাখায় অত্যাধুনিক মেশিনারিজ ব্যবহার করা হয়।’

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ইবনে সিনার স্বাস্থ্যসেবা সম্পর্ক সাধারণ মানুষ সঠিক তথ্য পাবেন জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের দেখার দৃষ্টি ভিন্ন হয়ে থাকে। আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিলে আমাদের সেবার মান আরও বাড়াতে পারব।’

সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া বলেন, ‘ইবনে সিনা স্বাস্থ্য খাতে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে। সিএমজেএফ এ রকম একটি প্রাতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করতে পেরে আনন্দিত।’ এ সময় তিনি ইবনে সিনার স্বাস্থ্যসেবাকে আরও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানের আহ্বান জানান।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, ‘সিএমজেএফ তার সদস্যদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণে নানাভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছে। ইবনে সিনার সঙ্গে চুক্তির মধ্য দিয়ে এ সেবায় নতুন মাত্রা যুক্ত হলো।’

তিনি আরও বলেন, ‘দেশে স্বাস্থ্যসেবার অবস্থা বেহাল। সরকারি খাতের হাসপাতালগুলোতে চিকিৎসা পাওয়া খুবই দুরূহ। অন্যদিকে বেসরকারি খাতের হাসপাতালের ব্যয় বহন করা অনেকের জন্য বেশ কঠিন। অনেক হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। ইবনে সিনার হাসপাতালের সঙ্গে চুক্তির ফলে সিএমজেএফ সদস্যদের চিকিৎসাপ্রাপ্তি কিছুটা সহজ হবে বলে আমাদের আশা।’

ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাসেবায় যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা বজায় রাখার আহ্বান জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom