রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

ইবিতে গাছ থেকে পেরেক অপসারণ করল ‘গ্রিন ভয়েস’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ সময় দেখুন
ইবিতে গাছ থেকে পেরেক অপসারণ করল ‘গ্রিন ভয়েস’


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন ফলজ ও বনজ গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বরসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটির সদস্যরা।

কর্মসূচিতে গ্রিন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুন ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন গাছ থেকে পেরেক, লোহার তার, বিজ্ঞাপনের ব্যানার ও বিভিন্ন ফেস্টুন অপসারণ করেন।

কর্মসূচি নিয়ে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, ‘আমরা ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে।’

তিনি আরও বলেন, ‘গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।’

কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সঙ্গে কথা বলে অনতিবিলম্বে ক্যাম্পাসের ভেতরে গাছে পেরেক মেরে ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বলে সংগঠনটির সদস্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর