শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ইবির অধীন ফাজিল শেষ ব্যাচের পরীক্ষা ২৬ জানুয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
ইবির অধীন ফাজিল শেষ ব্যাচের পরীক্ষা ২৬ জানুয়ারি


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ফাজিল স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত বর্ষের অনিয়মিত পরীক্ষা-২০১৯ শুরু হবে আগামী ২৬ জানুয়ারি। পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এবারের পরীক্ষা রাজধানীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক সপ্তাহ আগে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এবার পরীক্ষায় অংশ নেবেন ৩৭ জন পরীক্ষার্থী। পূর্ণাঙ্গ সূচি ও নির্দেশনা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন এবারই শেষ পরীক্ষা। এরপর থেকে সকল কার্যক্রম ঢাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর