রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

ইবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ সময় দেখুন
ইবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ।

শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় কলা অনুষদের ডিন অফিসে অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহকে এ দায়িত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সই করা অফিস আদেশ সূত্রে জানা যায়, কলা অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন-এর মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন-২০১০) এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমতি সাপেক্ষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আবদুল্লাহকে কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি গতকাল ডিন হিসেবে দায়িত্ব নিয়েছি। ডিনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। এই দায়িত্ব আমি ইনসাফ, সততা ও আমানতের সঙ্গে সুন্দরভাবে পালন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করবো। এ ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর