বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, শহরে কারফিউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, শহরে কারফিউ


অধিকৃত পশ্চিম তীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে শহরের পুরোনো এলাকায় ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদি বসতকারীদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির বরাতে বলা হয়, হেবরনের পুরোনো শহরে শুক্রবার সকাল থেকেই কারফিউ কার্যকর রয়েছে। স্থানীয় কর্মীরা জানিয়েছেন, অবৈধ বসতকারীদের উৎসব পালনের সুযোগ দিতে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সামরিক চেকপোস্টগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে অনেক ফিলিস্তিনি নিজ ঘরে ফিরতে পারেননি এবং স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের জানান, শুক্রবার রাত ও শনিবার সকালে শত শত অবৈধ বসতকারী ভারী নিরাপত্তাবেষ্টনীতে পুরোনো শহরে ঢুকে উসকানিমূলক শোভাযাত্রা করেছে। তার দাবি, এই কারফিউ আসলে ইব্রাহিমি মসজিদের অবশিষ্ট অংশ দখলে নেওয়া এবং সেটিকে সিনাগগে রূপান্তরের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের শুরু থেকেই ইসরায়েল প্রতিদিন মসজিদের সুক গেট ও পূর্ব দিকের প্রধান গেট বন্ধ রাখছে। এমনকি জানালাগুলোও ঢেকে দিয়েছে।

পুরোনো হেবরনে অবস্থিত এই মসজিদ পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। এখানে প্রায় ৪০০ অবৈধ বসতকারী বসবাস করে, যাদের নিরাপত্তায় রয়েছে ১,৫০০ ইসরায়েলি সেনা। ১৯৯৪ সালে এক বসতকারীর গুলিতে ২৯ ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি দুই ভাগে ভাগ করে ইসরায়েল— ৬৩ শতাংশ ইহুদিদের জন্য এবং ৩৭ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ করা হয়। ইহুদিদের অংশে আজানঘরও অন্তর্ভুক্ত।

ইসরায়েলের একতরফা সিদ্ধান্তে বছরে ১০ দিন ইহুদি উৎসবে মুসলিমদের জন্য পুরো মসজিদ বন্ধ থাকে এবং মুসলিমদের ১০ দিনের উৎসবে ইহুদিদের জন্য অংশ বন্ধ থাকে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর