বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইয়েমেনে আবারও মার্কিন হামলা, মূল লক্ষ্য রাডার অবকাঠামো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ সময় দেখুন
ইয়েমেনে আবারও মার্কিন হামলা, মূল লক্ষ্য রাডার অবকাঠামো


আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এই হামলা করা হয়। হামলার মূল লক্ষ্য হুথিদের রাডার অবকাঠামো ধ্বংস করা বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার পরে এই হামলা চালানো হলো। খবর রয়টার্স।

মার্কিন কর্মকর্তাদের একজন জানান, একটি রাডার সাইটকে লক্ষ্য করে সর্বশেষ হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের স্থাপনায় কয়েক ডজন মার্কিন এবং ব্রিটিশ হামলার একদিন পরেই এই হামলা করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা আরও জানান, লোহিত সাগরে হুথিদের আক্রমণ বন্ধ করতে মার্কিন সামরিক প্রচেষ্টায় মূল লক্ষ্য হলো তাদের (হুথি) রাডার অবকাঠামো। এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।

হুথি বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনের রাজধানী সানায় সামরিক অভিযান চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির তৃতীয় শহর তাইজের বিমানবন্দরের কাছে সামরিক ঘাঁটি, ইয়েমেনের প্রধান লোহিত সাগর বন্দর হোদেইদাহের একটি নৌ ঘাঁটি এবং উপকূলীয় হাজ্জাহ গভর্নরেটের সামরিক স্থানগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইয়েমেনে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুমকি হুথির

হামলার জবাবে হুথি নেতারা প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল শুক্রবার সতর্ক করে বলেছিলেন, তারা (হুথি) যদি বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক এবং সামরিক জাহাজে আক্রমণ বন্ধ না করে, তবে তিনি আরও হামলার আদেশ দিতে পারেন।

শুক্রবার পেনসিলভানিয়ায় বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, যদি হুথিরা এই জঘন্য আচরণ অব্যাহত রাখে তাহলে আমরা তাদের প্রতিক্রিয়া জানাব।’

এর আগে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধবিমান, জাহাজ এবং সাবমেরিনগুলো হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে করে ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করার উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মূলত হামাস-শাসিত গাজায় চলমান হামলায় ফিলিস্তিনিদের সমর্থন হিসাবে সমুদ্র পথে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে হুথি যোদ্ধারা। এতে করে ইসরাইলের মালিকানাধীন ও দেশটির বন্দরগামী জাহাজগুলো হুথিদের আক্রমণের শিকার হচ্ছে। ফলে ইসরাইলের আমদানি-রফতানি কার্যত বন্ধ হওয়ার উপক্রম।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর