বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ইরানকেই দুষছে ব্রিটেন-আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
ইরানকেই দুষছে ব্রিটেন-আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ ব্যবস্থাপনায় পরিচালিত ইসরাইলি মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলায় ইরানকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

রোববার (১ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ জুলাই) আরব সাগরের ওমান উপকূলে ওই হামলার ঘটনা ঘটে। সে সময় দুই নাবিকের মৃত্যুর খবর পাওয়া যায়। যাদের একজন ব্রিটিশ এবং অন্যজন রোমানিয়ান।

একইসঙ্গে, ইরানের এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে; এর উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রব বলেন, হামলায় ইরান একাধিক ড্রোন ব্যবহার করেছে বলে বিশ্বাস করে লন্ডন। এটা আন্তর্জাতিক আইনের ইচ্ছাকৃত ও স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইরানকে এ পথ থেকে সরে আসতে হবে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, ইরানই এ হামলা করেছে বলে মনে করে ওয়াশিংটন। এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ট্যাংকারে হামলার কয়েকদিনের মধ্যেই এর সঙ্গে ইরানের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তারপরই এ ব্যাপারে মন্তব্য করল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

প্রসঙ্গত, ইসরাইলি ধনকুবের ইয়াল ওফের মালিকানাধীন এমভি মার্সার স্ট্রিট নামের ওই জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইম পরিচালনা করে থাকে। ওমান উপকূলের কাছাকাছি আরব সাগরে অবস্থারত ওই জাহাজের ওপর হামলা চলে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর