বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানি রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করার আহ্বান ইসরায়েলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ সময় দেখুন
ইরানি রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করার আহ্বান ইসরায়েলের


ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।

রোববার (১১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গিডিওন সার লিখেছেন, ‘আমি জার্মান স্বরাষ্ট্র মন্ত্রী অ্যালেক্সান্ডার ডব্রিন্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। ইসরায়েল ভ্রমণে এসেছিলেন তিনি। তিনি বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নে রেভ্যুলেশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার সময় এসেছে এখন।’

তিনি বলেন, ‘জার্মানি দীর্ঘদিন ধরে এই অবস্থানে রয়েছে এবং এই বিষয়টির গুরুত্ব আজ সবার কাছে স্পষ্ট।’

যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশ ইরানের রেভ্যুলেশনারি গার্ড সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ চিহ্নিত করেছে।

ইরানের এই রেভ্যুলেশনারি গার্ড বস্তুত অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে।

এই বাহিনীর প্রধান দায়িত্বই হলো ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক সমাজব্যবস্থাকে রক্ষা করা।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই এই আইআরজিসি বাহিনী গড়ে তোলা হয়েছিল।

তারপর থেকে এই বাহিনী ক্রমশ ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমন্ডলে একটি বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের নিজস্ব পদাতিক সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী পর্যন্ত আছে।

রিভোলিউশনারি গার্ডস হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্যকে নিয়ে গড়া একটি মিলিশিয়া বাহিনীকেও নিয়ন্ত্রণ করে, যাদের নাম বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর