রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ইরানের নুতন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
ইরানের নুতন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি


ইরানের কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সদ্য সমাপ্ত ভোট গ্রহণের পর আংশিক গণনায় অবিশ্বাস্যভাবে এগিয়ে রয়েছেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরা।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দেশটিতে গণনাকৃত দুই কোটি ৮৬ লাখ ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন ৬০ বছরের ইব্রাহিম রাইসি। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রেসিডেন্ট ভোটে অংশগ্রহণ করা তিনজন প্রার্থীকে পিছলে ফেলে এগিয়ে রয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি দেশটির একজন শীর্ষ বিচারক এবং অতি-রক্ষণশীল চেতনাধারী। তিনি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন এবং তিনি অতীতে অনেক রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন।

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির পরেই দেশটির প্রেসিডেন্টের অবস্থান। দেশটির অভ্যন্তরীণ ও বিদেশ নীতিতে রাষ্ট্রপতির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তবে শীর্ষ ধর্মীয় নেতাই রাষ্ট্রের যেকোনো বিষয়ে চূড়ান্ত মন্তব্য রাখেন।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে ইরানে, রাইসির পাল্লা ভারি

আলেম ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরে গত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রুহানির কাছে শোচনীয়ভাবে পরাজয়ের দুই বছর পর ২০১৯ সালে রাইসিকে দেশটির বিচার বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

ইব্রাহিম রাইসি নির্বাচনী প্রচারণায় নিজেকে দেশটির দুর্নীতি রোধ ও অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন।

এর আগে গত শুক্রবার (১৮ জুন) সকাল থেকে ইরানের নাগরিকরা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেন। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৬ কোটি। তবে দেশটির চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় সরকারবিরোধিতার অংশ হিসেবে অনেকেই ভোটদান থেকে বিরত থাকতে পারেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর