বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ সময় দেখুন
ইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ


ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’কে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক নিউজনেশন জানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে নিমিৎজ-শ্রেণির ইউএসএস আব্রাহাম লিংকনসহ তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আরব সাগরে পৌঁছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এলাকার মধ্যে অবস্থান নিতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে জাহাজটির।

তবে এ বিষয়ে এখনো পেন্টাগন বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয় ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার’কে। এতে বর্তমানে ইরানের ওপর সম্ভাব্য হামলায় ভূমিকা রাখার মতো কোনও বিমানবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে নেই, যেমনটি গত জুনে তেহরানের হামলার সময়ে ছিল।

অন্যদিকে দক্ষিণ চীন সাগরের জলসীমায় অবস্থানকালে ইউএসএস আব্রাহাম লিংকন নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনা করছিল, যার মধ্যে এফ-৩৫সি যুদ্ধবিমানের উড্ডয়ন অনুশীলন এবং সরাসরি গোলাবর্ষণ মহড়াও অন্তর্ভুক্ত ছিল।

প্রসঙ্গত, তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

এ ছাড়াও যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশগুলোতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর