বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইরা‌নে বাংলা‌দেশিদের জন্য চালু হ‌চ্ছে হটলাইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


ঢাকা: ইরা‌নে বসবাসরত বাংলা‌দেশি‌দের জন‌্য হটলাইন চালুর উদ্যোগ নি‌চ্ছে বাংলা‌দেশ। এই হটলাইনের মাধ্যমে দেশটিতে ইসরায়েলি হামলায় বাংলা‌দেশিদের সর্বশেষ অবস্থা ও ক্ষয়ক্ষ‌তির তথ‌্য জানা‌বে ইরা‌নে অব‌স্থিত বাংলা‌দেশ দূতাবাস ।

রোববার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। কর্মকর্তারা বলেন, ‘তেহরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশপা‌শি সেখানে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। আরও বে‌শি ক‌রে তথ‌্য সংগ্রহের সু‌বিধা‌র্থে ইরা‌নে বাংলা‌দেশি‌দের জন‌্য হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হ‌চ্ছে।’

রোববার নাম প্রকাশ না করার শ‌র্তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, ইরানে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নেই। সেখা‌নে অবস্থানকারী‌দের ম‌ধ্যে বেশকিছু শিক্ষার্থী রয়েছেন। এখন দেশটির সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। মূলত এই কার‌ণে এখনই তা‌দের ফেরত আনা সম্ভব নয়। বিমান যোগাযোগ চালু হলে তাদের ফেরত নিয়ে আসা হবে। তখন আবার অনেকেই স্বেচ্ছায় ফিরেও আসতে পারবে।

এদিকে তেহরানের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ওয়ালিদ ইসলাম বলেন, ‘ইরানে প্রায় ৬৬ জন বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে তেহরানে পাঁচজন, কারাজে একজন, গোরগানে আটজন, কোমে ৫০ জন , একজন ইসফহানে এবং একজন মাত্র শিক্ষার্থী মাসাদে লেখাপড়া করছেন। তাদের সবার সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে। তারা সবাই ভালো আছেন।’ তিনি জানান, সেখানে কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করেছেন তিনি।

তেহরান দূতাবাসের আরেক কর্মকর্তা জানান, ইরানে বেশিরভাগ বাংলাদেশি বন্দর আব্বাসে থাকেন। বন্দর আব্বাস তেহরান থেকে ১ হাজার ২০০ কিমি দূরে। সেখানে আক্রমণের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সূত্র জানায়, বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। তবে তালিকার বাইরে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন। প্রায় ১৪ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই অনিয়মিত।

এদিকে, ইরানে ইসরায়েলের হামলার দিনেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই সুস্পষ্ট শত্রুতাপূর্ণ কাজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যই একটি গুরুতর হুমকি যার সুদূরপ্রসারী পরিণতি হবে। বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ‌্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের ছয় বিজ্ঞানীসহ ৭৮জনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন ৩২০ জন। ইরানের পালটা হামলায় সাত ইসরায়েলি মারা গেছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। এখনও দু’প‌ক্ষের ম‌ধ্যে পালটাপালটি হামলা অব‌্যাহত র‌য়ে‌ছে ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর