মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :

ইরানে যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩১১ সময় দেখুন
ইরানে যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) ওই যুদ্ধবিমানে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয় বলে খবরে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান টিভি।

খবরে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ডেজফুলে এ দুর্ঘটনাটি ঘটে। এ অঞ্চলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪৪৪ কিলোমিটার দূরে ও ইরাক সীমান্তের কাছাকাছি।

ইরান টিভির খবরে বলা হয়, বিমানবাহিনীর এফ-৫ মডেলের যুদ্ধবিমানটিতে ঠিক কী কারণে ওই যান্ত্রিক ত্রুটি দেখা দিলো তা জানতে তদন্ত চলছে।

এ দুর্ঘটনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। ওই খবরে শুধু বলা হয়েছে, যুদ্ধবিমানটি উড্ডয়নের আগে রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া নিহত দুই পাইলটের নামও প্রকাশ করা হয়েছে— তবে তাদের পদমর্যাদা প্রকাশ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে ইরান টিভির খবরে বলা হয়, ওই দুই পাইলটের নাম কিয়ানউশ বাসাতি এবং হোসেইন নামি।

উল্লেখ্য, ইরানের বিমানবাহিনীর বহরে আমেরিকার তৈরি যুদ্ধবিমানও রয়েছে। এগুলো ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের আগে কেনা হয়েছিল। ইরানের বিমান বহরে রাশিয়ার তৈরি মিগ ও সুখইও রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom