বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪২৩ সময় দেখুন
ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর


ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের ফাঁসি দণ্ড কার্যকর করা হয়।

মোসাদের থেকে তারা স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন।

তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের দুটি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়া হয়েছিল। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়।

এছাড়া তাদের বিরুদ্ধে সামরিক ও জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ হামলা চালানোর অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এসব কার্যক্রমের ভিডিও তারা নেটওয়ার্ক পরিচালকদের কাছে পাঠাতেন এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করতেন।

তাসনিম আরও জানায়, সংশ্লিষ্ট নেটওয়ার্কটি আগে থেকেই ইরানের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিল। বিশেষ করে তেহরানে দুটি জনসেবা ও সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনার পর থেকেই তাদের ওপর নজরদারি বাড়ানো হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর