২-মিক্সিতে বাটার সময় সরষে খানিকক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতে হবে। অন্তত ৩০ মিনিট। এবার সবচেয়ে ছোট মিক্সির বাটি নিয়ে তাতে ভিজিয়ে রাখা সরষে, নুন, লঙ্কা আর পরিমাণমতো জল দিয়ে মাঝারি স্পিডে ২-৩ মিনিট মিক্সি চালিয়ে নিন। বারবার মিক্সি চালানো, বন্ধ করবেন না তাহলে অনেকসময় সরষে তেতো হতে পারে।